ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

ভিসা আবেদন নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল ১৩ পশ্চিমা দেশ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:২১:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

যুক্তরাজ্য, কানাডা, জার্মানি ও অস্ট্রেলিয়াসহ পশ্চিমা বিশ্বের ১৩টি দেশ তাদের দূতাবাস ও হাইকমিশন থেকে ভিসা বা কনস্যুলার সেবা গ্রহণের ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে। সম্প্রতি ঢাকায় অবস্থিত এসব দেশের দূতাবাসগুলো এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানায়।

বিবৃতিতে বলা হয়েছে, ভিসা বা অন্য কোনো পারমিট পেতে আবেদনকারীদের অবশ্যই সংশ্লিষ্ট দেশের নির্ধারিত দাপ্তরিক ও সরকারি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। কোনো ধরনের জাল কাগজপত্র ব্যবহার, লাইসেন্সবিহীন এজেন্টের সহায়তা নেওয়া কিংবা অননুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেন থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে বলা হয়েছে।

এতে আরও সতর্ক করা হয়েছে যে, নিয়ম বহির্ভূতভাবে আবেদন করলে ভিসা পেতে বিলম্ব হতে পারে। এমনকি এর ফলে বড় ধরনের আর্থিক ক্ষতি, সীমান্তে প্রবেশে নিষেধাজ্ঞা এবং গুরুতর আইনি জটিলতার মুখে পড়ার ঝুঁকি রয়েছে। দূতাবাসগুলো স্পষ্ট করে জানিয়েছে যে, তারা কোনো মধ্যস্থতাকারী বা এজেন্টের সঙ্গে সম্পৃক্ত নয়। তাই বিশেষ সুবিধা পাওয়ার আশায় কোনো দালালের ওপর নির্ভর না করে শুধুমাত্র যাচাইকৃত তথ্য ও সরকারি চ্যানেলের মাধ্যমে আবেদন সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে।

যৌথ এই বিবৃতিতে স্বাক্ষরকারী দেশগুলো হলো—যুক্তরাজ্য, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড ও অস্ট্রেলিয়া। একটি স্বচ্ছ ও নিরাপদ আবেদন প্রক্রিয়া নিশ্চিত করতেই এই সম্মিলিত পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র ও ইরানকে শান্তি চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানালো মিশর

ভিসা আবেদন নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল ১৩ পশ্চিমা দেশ

আপডেট সময় : ০৯:২১:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬