শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের স্থগিত হওয়া সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন সুষ্ঠুভাবে ভোটগ্রহণের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। ইতোমধ্যে প্রতিটি কেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে।
শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা নিয়ে গঠিত এই আসনে মোট ১২৮টি ভোটকেন্দ্রের ৭৫১টি কক্ষে ভোটগ্রহণ করা হবে। চার লাখ ১৩ হাজার ৩৭৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। নির্বাচনকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের পাশাপাশি কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ৩২টি মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করবে। সাধারণ কেন্দ্রে পাঁচজন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রে ছয়জন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবেন।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের আকস্মিক মৃত্যুতে এই আসনের নির্বাচন স্থগিত করা হয়েছিল। নতুন ঘোষিত তফসিল অনুযায়ী আগামীকাল ৯ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে জামায়াতে ইসলামীর মাসুদুর রহমান মাসুদ এবং বিএনপির মাহমুদুল হক রুবেলসহ প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রিপোর্টারের নাম 
























