ফেনীতে অবৈধভাবে বিপুল পরিমাণ ভোজ্যতেল মজুত করার দায়ে ‘কবির এন্ড সন্স’ নামের একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার র্যাব-৭, জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সমন্বয়ে পরিচালিত এক যৌথ অভিযানে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শহরের একটি গুদামে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ৫০ হাজার লিটার তেল উদ্ধার করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে নিরাপদ খাদ্য আইন ও ভোক্তা অধিকার আইনে এই জরিমানা আদায় করা হয়। সংগৃহীত জরিমানার অর্থ বিধি মোতাবেক সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
একই দিনে শহরের তাকিয়া রোড এলাকায় পৃথক অভিযান চালিয়ে ‘মেসার্স হাজী নূর আহমেদ এন্ড সন্স’ নামক অন্য একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে জেলা প্রশাসনের এমন সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 























