ঢাকা ১১:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

কালকিনিতে প্রশাসনের অভিযানে ২৭ মণ জাটকা জব্দ, বিতরণ করা হলো এতিমখানায়

মাদারীপুরের কালকিনিতে অবৈধভাবে জাটকা ইলিশ মজুত ও বিক্রির বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কয়ারিয়া ইউনিয়নের মোল্লারহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় প্রায় ২৭ মণ জাটকা জব্দ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিনের নেতৃত্বে গত মঙ্গলবার গভীর রাতে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অসাধু ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে হাতে-নাতে আটক করা সম্ভব হয়নি। তবে জব্দকৃত বিপুল পরিমাণ এই জাটকাগুলো পরদিন বুধবার সকালে স্থানীয় ১৪টি এতিমখানায় বিতরণ করা হয়েছে। এর ফলে এতিম শিশুদের জন্য উন্নত মানের আমিষের সংস্থান নিশ্চিত করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, জাটকা নিধন রোধ এবং ইলিশ সম্পদ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে তাদের এই ধরনের তদারকি ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অসাধু মাছ ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার হুঁশিয়ারিও দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিতে মার্কিন জাহাজ ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

কালকিনিতে প্রশাসনের অভিযানে ২৭ মণ জাটকা জব্দ, বিতরণ করা হলো এতিমখানায়

আপডেট সময় : ০৯:৪৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬