ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

নোয়াখালীতে তেলের জন্য অপেক্ষমাণদের মাঝে ছাত্রদলের পানি ও স্যালাইন বিতরণ

নোয়াখালীতে জ্বালানি তেলের তীব্র সংকটের কারণে পাম্পগুলোতে দীর্ঘ লাইনে অপেক্ষমাণ মোটরসাইকেল চালকদের পাশে দাঁড়িয়েছে জেলা ছাত্রদল। বুধবার দুপুরে জেলা শহরের হক ফিলিং স্টেশনসহ বিভিন্ন পাম্পে তৃষ্ণার্ত মানুষের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করেন সংগঠনটির নেতাকর্মীরা।

তীব্র গরমের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের ভোগান্তি কমাতে কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনায় এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। লাইনে দাঁড়িয়ে থাকা চালকরা জানান, দীর্ঘক্ষণ রোদে দাঁড়িয়ে থাকতে গিয়ে তারা চরম ভোগান্তিতে পড়েছিলেন, ছাত্রদলের এই সহায়তা তাদের কিছুটা স্বস্তি দিয়েছে।

এই কার্যক্রমে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদল নেতা এনবিএস রাসেল এবং নোয়াখালী সরকারি কলেজসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। ছাত্রদল নেতারা জানান, তেলের সংকট চলাকালীন সাধারণ মানুষের কষ্ট লাঘবে তাদের এই ধরনের মানবিক কর্মসূচি নিয়মিত অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভরা মৌসুমেও মেঘনায় মিলছে না ইলিশ, চরম হতাশায় ভোলার জেলেরা

নোয়াখালীতে তেলের জন্য অপেক্ষমাণদের মাঝে ছাত্রদলের পানি ও স্যালাইন বিতরণ

আপডেট সময় : ০৯:৪২:১৬ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬