ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

যানজট ও জ্বালানি সাশ্রয়ে ‘হাইব্রিড’ ক্লাসের পরিকল্পনা সরকারের

দেশের ক্রমবর্ধমান যানজট নিরসন এবং বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় রাজধানীর নির্দিষ্ট কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে অনলাইন ও অফলাইন ক্লাসের সমন্বিত বা ‘হাইব্রিড’ পদ্ধতি চালুর পরিকল্পনা করছে সরকার। বুধবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক সেমিনারে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই সম্ভাবনার কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, সব স্কুলে একযোগে নয়, বরং যেসব প্রতিষ্ঠানের সক্ষমতা রয়েছে সেগুলোতে পাইলট প্রকল্প হিসেবে এই উদ্যোগ নেওয়া হতে পারে। এই পদ্ধতিতে শিক্ষার্থীরা সপ্তাহে কয়েকদিন সশরীরে এবং বাকি দিনগুলোতে অনলাইনে ক্লাস করবে। এর ফলে সড়কে যানবাহনের চাপ কমবে এবং উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি সাশ্রয় হবে। তিনি আরও বলেন, ভবিষ্যতের শিক্ষা ব্যবস্থা হবে প্রযুক্তিগত ও কাগজবিহীন, তাই শিক্ষার্থীদের এখন থেকেই ডিজিটাল অভ্যস্ততায় নিয়ে আসা জরুরি।

সেমিনারে মন্ত্রী উল্লেখ করেন, অতীতের বড় বড় সংকটই নতুন সম্ভাবনার পথ দেখিয়েছে। তাই বর্তমান পরিস্থিতিকে সুযোগ হিসেবে নিয়ে শিক্ষা কার্যক্রমকে আধুনিকায়ন করতে হবে। তবে অনলাইন ক্লাস কার্যকর করতে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি এবং যথাযথ তদারকির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় মর্যাদায় লিজেন্ডারি সংগীতশিল্পী আশা ভোঁসলেকে শেষ বিদায়

যানজট ও জ্বালানি সাশ্রয়ে ‘হাইব্রিড’ ক্লাসের পরিকল্পনা সরকারের

আপডেট সময় : ০৮:২৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬