ঢাকা ১১:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

চাঁদপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপ ভ্যানসহ ৩ ডাকাত গ্রেফতার

চাঁদপুরের শাহরাস্তিতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও একটি পিকআপ ভ্যানসহ তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোররাতে উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের আয়নাতলী গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। শাহরাস্তি মডেল থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আয়নাতলী পুরাতন বোটঘর সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের হাতেনাতে ধরা হয়।

গ্রেফতারকৃতরা হলেন চাঁদপুরের রোকনুজ্জামান, হবিগঞ্জের হোসাইন এবং বরিশালের সাগর। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের আরও কয়েকজন সহযোগী পালিয়ে যেতে সক্ষম হলেও পুলিশ তিনজনকে আটক করতে সক্ষম হয়। এ সময় তাদের ব্যবহৃত পিকআপ ভ্যান এবং ডাকাতির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানিয়েছেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এলাকায় চুরি-ডাকাতি রোধে পুলিশের নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিতে মার্কিন জাহাজ ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

চাঁদপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপ ভ্যানসহ ৩ ডাকাত গ্রেফতার

আপডেট সময় : ০৮:২৭:০৭ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬