ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের একটি ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ এপ্রিল) বিকেলে অনুষ্ঠিত এই সাক্ষাতে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার ব্যাপারে সম্মত হয়েছে উভয় পক্ষ।

বৈঠক শেষে এক ফেসবুক পোস্টে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানান, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও তার প্রতিনিধিদলকে স্বাগত জানাতে পেরে তিনি আনন্দিত। আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক আরো শক্তিশালী করার বিষয়ে আলোকপাত করা হয়। এছাড়াও, আঞ্চলিক ও বৈশ্বিক ঘটনাবলি নিয়ে মতবিনিময় হয় এবং ভবিষ্যতে ঘনিষ্ঠ যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে ঐকমত্যে পৌঁছানো হয়।

এর আগে, ভারত-বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কের টানাপোড়েন কাটিয়ে নতুন করে সম্পর্ক স্থাপনের অংশ হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে নৈশভোজে আমন্ত্রণ জানান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভাল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় মর্যাদায় লিজেন্ডারি সংগীতশিল্পী আশা ভোঁসলেকে শেষ বিদায়

ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

আপডেট সময় : ০৭:১৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬