ঢাকা ১০:০৩ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

দিনাজপুরের ফুলবাড়ীতে শিলাবৃষ্টিতে ৪ হাজার ঘরবাড়ি ও ১৫শ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত

দিনাজপুরের ফুলবাড়ীতে তীব্র শিলাবৃষ্টিতে প্রায় ৪ হাজার ঘরবাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় ১ হাজার ৫২৮ হেক্টর জমির ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বড় আকারের শিলার আঘাতে অনেক বাড়ির টিনের চাল ফুটো হয়ে গেছে এবং আম, লিচুসহ বিভিন্ন ফলের বাগানও ক্ষতিগ্রস্ত হয়েছে।

মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের রুদ্রানী, উষাহার, বানাহার, পানিকাটা, জলপাইতলি, দামোদারপুরসহ প্রায় ১০টি গ্রামে এই শিলাবৃষ্টি হয়। এতে ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়। ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং কৃষি কর্মকর্তা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির প্রাথমিক তালিকা প্রস্তুত করা হয়েছে।

স্থানীয়রা জানান, প্রায় এক ঘণ্টা ধরে বড় বড় শিলা পড়তে থাকে। এতে অনেক বাড়ির টিনের চাল ফুটো হয়ে গেছে এবং আম, লিচু, ধানসহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। শিলার আঘাতে গাছের ডাল ভেঙে পড়েছে এবং কিছু পাখি ও হাঁসমুরগিও মারা গেছে। অনেক কৃষক তাদের কষ্টের ফসল নষ্ট হয়ে যাওয়ায় মাথায় হাত দিয়ে বসেছেন। এলুয়াড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানিয়েছেন, শিলাবৃষ্টির আঘাতে এলুয়াড়ী ও কাজীহাল ইউনিয়নের কিছু অংশসহ অন্তত ১০টি গ্রামের কয়েক হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পারমাণবিক ইস্যু অজুহাত, যুক্তরাষ্ট্রের বৃহত্তর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে ইরান

দিনাজপুরের ফুলবাড়ীতে শিলাবৃষ্টিতে ৪ হাজার ঘরবাড়ি ও ১৫শ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত

আপডেট সময় : ০৬:১১:০৭ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬