ঢাকা ০৩:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

ফার্মগেটে বাসের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু, বাস আটক

রাজধানীর ফার্মগেট এলাকায় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. মামুন ফরাজী (৩৩) নামে সিএনজি চালিত অটোরিকশা চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ডেইলি স্টার ভবনের বিপরীত পাশে প্রধান সড়কে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী পথচারী কাজী ফয়সাল জানান, দ্রুতগতির লাব্বাইক পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দিলে চালক রাস্তায় ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই স্থানীয় লোকজন বাসটি আটক করতে সক্ষম হয়। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট তেজগাঁও থানাকে অবহিত করা হয়েছে। নিহতের ড্রাইভিং লাইসেন্স থেকে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে; তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার হিরাঝিল এলাকার বাসিন্দা ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভরা মৌসুমেও মেঘনায় মিলছে না ইলিশ, চরম হতাশায় ভোলার জেলেরা

ফার্মগেটে বাসের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু, বাস আটক

আপডেট সময় : ০৪:৫৮:০৬ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬