ঢাকা ১১:০২ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

সংসদ অধিবেশন চলবে শুক্রবারও, কাজে আসছে না সাউন্ড সিস্টেম

জাতীয় সংসদের চলমান অধিবেশন আগামী শুক্রবারও চলবে বলে জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। বুধবার (৮ এপ্রিল) সংসদ অধিবেশনের বিরতির সময় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বর্তমান অধিবেশনে এ পর্যন্ত ৪৪টি অধ্যাদেশ বিল আকারে পাস হয়েছে এবং শুক্রবারের মধ্যে মোট ১৩৩টি অধ্যাদেশের নিষ্পত্তি করা হবে। কাজের পরিধি বিবেচনা করেই শুক্রবারও অধিবেশন পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে, সংসদ ভবনের সাউন্ড সিস্টেমের ত্রুটি ও অব্যবস্থাপনা নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন। চিফ হুইপ বলেন, যারা টেন্ডারের মাধ্যমে কাজ পেয়েছে, তারা নিজেরা কাজ না করে অন্য পক্ষকে দিয়ে কাজ করিয়েছে। ১৩৩টি অধ্যাদেশকে আইনে রূপান্তরের সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষার্থে জাতীয় সংসদ অধিবেশন গত মঙ্গলবার (৭ এপ্রিল) থেকে দিনে দুই বেলা (দুই সেশনে) পরিচালিত হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় মর্যাদায় লিজেন্ডারি সংগীতশিল্পী আশা ভোঁসলেকে শেষ বিদায়

সংসদ অধিবেশন চলবে শুক্রবারও, কাজে আসছে না সাউন্ড সিস্টেম

আপডেট সময় : ০৪:৫৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬