ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

সালথায় ১৫ বছর পর ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

ফরিদপুরের সালথায় দীর্ঘ ১৫ বছর পর গ্রামীণ ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে উপজেলার বল্লভদী ইউনিয়নের চিতাইলার বিল থেকে নিশাতলা পর্যন্ত প্রায় ২ কিলোমিটার এলাকা জুড়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। স্থানীয়দের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ছোট-বড় মিলিয়ে মোট ৯টি ঘোড়া অংশ নেয়।

প্রতিযোগিতায় জসিম মোল্লার ঘোড়া প্রথম স্থান অধিকার করে ২৬ ইঞ্চি এলইডি টিভি পুরস্কার লাভ করে। নুরুল ইসলামের ঘোড়া দ্বিতীয় স্থান অর্জন করে ৮ হাজার টাকা এবং বিলায়েত হোসেনের ঘোড়া তৃতীয় স্থান লাভ করে ৬ হাজার টাকা পুরস্কার জিতে নেয়। বিভিন্ন বয়সের প্রায় লক্ষাধিক দর্শক এই মনোমুগ্ধকর প্রতিযোগিতা উপভোগ করতে ভিড় জমায়।

স্থানীয়রা জানান, এত বছর পর এই ঐতিহ্যবাহী প্রতিযোগিতা ফিরে আসায় এলাকায় আনন্দের বন্যা বইছে। আয়োজকরা ভবিষ্যতে এই ধরনের আয়োজন নিয়মিত চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন। প্রথম স্থান অর্জনকারী ঘোড়ার মালিক জসিম মোল্লা বলেন, এত বছর পর অংশগ্রহণ করতে পেরে তিনি আনন্দিত এবং ভবিষ্যতেও নিয়মিত অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে। নুরুল ইসলাম মাতুব্বর বলেন, এই ধরনের আয়োজন গ্রামীণ সংস্কৃতি ও সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে।

অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মী, ইউপি চেয়ারম্যান, বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিচার বিভাগের স্বাধীনতা ও মানবাধিকার কমিশনের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন

সালথায় ১৫ বছর পর ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:৫৪:০৭ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬