ঢাকা ০৯:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে ১৯৭ জন নিয়োগ: আবেদন শুরু ১০ এপ্রিল

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর তাদের রাজস্ব খাতের ৯টি পদে মোট ১৯৭ জন জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহীদের জন্য আবেদন গ্রহণ আগামী ১০ এপ্রিল থেকে শুরু হয়ে ৯ মে পর্যন্ত চলবে। প্রার্থীরা অনলাইনে এই পদগুলোতে আবেদন করতে পারবেন।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, সাঁট-লিপিকার কাম-কম্পিউটার অপারেটর পদে স্নাতক ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। এছাড়া, ধর্মীয় শিক্ষক (ইসলাম) পদে ফাজিল পাসের পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং কোরআনে হাফেজ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ইঞ্জিন ড্রাইভার (মেরিন) পদের জন্য সংশ্লিষ্ট বিষয়ে সনদপত্রধারীদের নিয়োগ দেওয়া হবে।

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ফায়ার ফাইটার (পুরুষ ও মহিলা) পদে নিয়োগের জন্য মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পুরুষ প্রার্থীদের ন্যূনতম ৫ ফুট ৬ ইঞ্চি উচ্চতা, ৩২ ইঞ্চি বুক এবং শারীরিক গঠন ত্রুটিমুক্ত হতে হবে। মহিলা প্রার্থীদের ন্যূনতম ৫ ফুট ৩ ইঞ্চি উচ্চতা এবং ৩০ ইঞ্চি বুক থাকতে হবে। এই পদের জন্য প্রার্থীদের অবিবাহিত হতে হবে। নার্সিং অ্যাটেনডেন্ট এবং ফায়ারম্যান পদেও মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণদের নিয়োগ দেওয়া হবে। সহকারী হোজ রিপেয়ারার পদের জন্য অষ্টম শ্রেণি পাস এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।

পদের উপর ভিত্তি করে বয়সসীমা ভিন্ন ভিন্ন। অধিকাংশ পদের জন্য প্রার্থীর বয়স ১ এপ্রিল ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে, ফায়ার ফাইটার এবং নার্সিং অ্যাটেনডেন্ট পদের জন্য ১ এপ্রিল ২০২৬ তারিখে বয়সসীমা ১৮ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অধ্যাদেশ ও সংস্কার ইস্যুতে সরকারের ইউ-টার্ন

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে ১৯৭ জন নিয়োগ: আবেদন শুরু ১০ এপ্রিল

আপডেট সময় : ০৩:৫৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬