ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

ভাঙ্গায় এমপির হস্তক্ষেপে চার গ্রামের রক্তক্ষয়ী বিবাদের অবসান, অস্ত্র পুড়িয়ে ধ্বংস

ফরিদপুরের ভাঙ্গায় ফুটবল খেলার প্রচারণা নিয়ে সৃষ্ট চার গ্রামের দীর্ঘদিনের বিবাদ মিটিয়ে দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল। মঙ্গলবার বিকেলে উপজেলার হামিরদী ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এক বিশাল শালিস বৈঠকের মাধ্যমে এই সমঝোতা হয়।

বৈঠক শেষে বিবাদমান পক্ষগুলো ভবিষ্যতে আর কোনো সংঘর্ষে লিপ্ত না হওয়ার অঙ্গীকার করে এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র সংসদ সদস্য ও পুলিশের উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়। এর আগে গত শুক্র ও শনিবারের দফায় দফায় সংঘর্ষে দুই শতাধিক মানুষ আহত হয়েছিলেন এবং বেশ কিছু দোকানপাটে ভাঙচুর চালানো হয়েছিল।

সাংসদ শহিদুল ইসলাম খান বাবুলের উপস্থিতিতে বিবাদমান পক্ষগুলো একে অপরকে ফুলের তোড়া দিয়ে ভ্রাতৃত্বের হাত বাড়িয়ে দেয়। গ্রামবাসী তাদের কাছে থাকা ঢাল, রামদা, চাইনিজ কুড়ালসহ সব মারণাস্ত্র জমা দেন। পুলিশ জানায়, সংঘর্ষের ঘটনায় আগেই মামলা হয়েছে এবং এলাকায় শান্তি বজায় রাখতে এই উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ওয়াসা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের নতুন কমিটি: সভাপতি মনিরুজ্জামান, সম্পাদক নূর

ভাঙ্গায় এমপির হস্তক্ষেপে চার গ্রামের রক্তক্ষয়ী বিবাদের অবসান, অস্ত্র পুড়িয়ে ধ্বংস

আপডেট সময় : ০৮:১৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬