ঢাকা ০২:০৮ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

হাওরের পানিতে যুবকের লাশ, সাপের কামড়ে মৃত্যুুর রহস্য

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার পাড়াগাঁও হাওর থেকে মো. সজলু মিয়া (৩৫) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে হাওরের ধানি জমির পাশে ভাসমান অবস্থায় তার লাশ পাওয়া যায়। নিহত সজলু মিয়া উপজেলা সদরের তাতারী মহল্লার নূর হোসেনের ছেলে। নিজস্ব ভিটামাটি না থাকায় তিনি পরিবার নিয়ে ছিলাপাঞ্জা (বড় বান্দে) এলাকায় বসবাস করতেন।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সকালে জীবিকা নির্বাহের জন্য সজলু মিয়া হাওরে মাছ ধরতে যান এবং আর বাড়ি ফেরেননি। স্বজনরা অনেক খোঁজাখুঁজির পর আজ সকালে তার লাশ হাওরের পানিতে ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। নিহতের স্বজনদের ধারণা, হাওরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে সজলু মিয়ার মৃত্যু হয়েছে।

সজলু মিয়ার স্ত্রী রেশমি বেগম এবং তাদের তিন সন্তান রয়েছে – আট বছর বয়সী মেয়ে ইয়াসমিন বেগম এবং ছয় ও তিন বছর বয়সী দুই ছেলে, যথাক্রমে ইয়াসিন মিয়া ও মুস্তাকিম মিয়া।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফ আহমদ জানিয়েছেন, লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বর্ষবরণে প্রস্তুত দেশ: চারুকলার মঙ্গল শোভাযাত্রায় এবার প্রধান আকর্ষণ ‘লাল ঝুঁটির মোরগ’

হাওরের পানিতে যুবকের লাশ, সাপের কামড়ে মৃত্যুুর রহস্য

আপডেট সময় : ০৬:০১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬