গণভোটের রায় বাস্তবায়ন ও সংবিধান সংস্কারের দাবিতে পরবর্তী কর্মসূচি নির্ধারণে বৈঠকে বসতে যাচ্ছেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর মগবাজারে অবস্থিত আল-ফালাহ মিলনায়তনে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের পর দুপুর ১২টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত কর্মসূচি ঘোষণা করার কথা রয়েছে।
১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এর আগে গত ২ এপ্রিলের বৈঠকে সংবিধান সংস্কার পরিষদ গঠন ও গণরায় বাস্তবায়নের দাবি জানানো হয়েছিল। ওই সময় দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছিল।
উল্লেখ্য, গত শনিবার বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশের পর থেকেই নতুন কর্মসূচির পরিকল্পনা করছিল জোটটি। মঙ্গলবারের এই বৈঠকে আন্দোলনের চূড়ান্ত রূপরেখা ও জনমত গঠনের লক্ষে নতুন কোনো বড় কর্মসূচির ঘোষণা আসতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।
রিপোর্টারের নাম 























