ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

কেরানীগঞ্জে কারখানায় অগ্নিকাণ্ড: বিএনপি নেতা ইমান উল্লাহ মাস্তান ৩ দিনের রিমান্ডে

ঢাকার কেরানীগঞ্জের কদমতলীতে একটি গ্যাসলাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি নেতা ইমান উল্লাহ মাস্তানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (৬ এপ্রিল) দুপুরে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তানভীর আহমেদ এই আদেশ প্রদান করেন। এর আগে গত ৫ এপ্রিল দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

আদালত সূত্রে জানা গেছে, মামলার তদন্ত কর্মকর্তা কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক মো. রফিকুল ইসলাম আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। গত ৪ এপ্রিলের ওই অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৬ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং দগ্ধ অবস্থায় বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছিল।

তদন্ত কর্মকর্তাদের দাবি, ইমান উল্লাহ মাস্তান এই ঘটনার অন্যতম হোতা। তার নেতৃত্বে অবৈধভাবে বিপজ্জনক দাহ্য পদার্থ মজুত করে কারখানাটি চালানো হচ্ছিল, যার ফলে এই প্রাণহানির ঘটনা ঘটেছে। মামলার সুষ্ঠু তদন্ত, পলাতক অন্যান্য আসামিদের অবস্থান শনাক্ত এবং দাহ্য পদার্থের উৎস সন্ধানে আসামিকে নিবিড় জিজ্ঞাসাবাদের প্রয়োজন বলে জানিয়েছে পুলিশ। তবে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করলেও আদালত উভয় পক্ষের শুনানি শেষে তিন দিনের রিমান্ডের আদেশ দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরাইলি ট্যাংক ও সামরিক স্থাপনায় হিজবুল্লাহর জোরালো হামলা

কেরানীগঞ্জে কারখানায় অগ্নিকাণ্ড: বিএনপি নেতা ইমান উল্লাহ মাস্তান ৩ দিনের রিমান্ডে

আপডেট সময় : ০৩:৩১:২৭ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬