ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

গুম ও অমানুষিক নির্যাতনের বিচার চেয়ে শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

২০১৫ সালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে অপহরণ ও দীর্ঘ ছয় মাস গুম করে রেখে অমানুষিক নির্যাতনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে এই অভিযোগ জমা দেন ভুক্তভোগী যুবদল নেতা মশিউর রহমান মামুন।

অভিযোগ জমা দেওয়ার পর এক সংবাদ ব্রিফিংয়ে মামুন জানান, ২০১৫ সালের ২৩ ফেব্রুয়ারি তাকে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর টানা ছয় মাস তাকে অজ্ঞাত স্থানে আটকে রেখে নির্মম শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। পরবর্তীতে তাকে ডিবি হেফাজতে হস্তান্তর করা হয়। দীর্ঘদিনের নির্যাতনে তিনি স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেছেন। এই ঘটনার জন্য তিনি শেখ হাসিনা ছাড়াও তৎকালীন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের দায়ী করেছেন।

বর্তমানে যুক্তরাজ্য প্রবাসী মশিউর রহমান মামুনের এই নির্যাতনের বিষয়টি এর আগে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি-তে বিস্তারিতভাবে প্রকাশিত হয়েছিল। ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখা থেকে জানানো হয়েছে, দায়ের করা অভিযোগটি গুরুত্বের সাথে খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরাইলি ট্যাংক ও সামরিক স্থাপনায় হিজবুল্লাহর জোরালো হামলা

গুম ও অমানুষিক নির্যাতনের বিচার চেয়ে শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

আপডেট সময় : ০২:২৫:৪২ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬