ঢাকা ০৬:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

টানা চার দফা বাড়ার পর কমলো স্বর্ণের দাম

দেশের বাজারে টানা চারবার বাড়ার পর অবশেষে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে। এতে এই মানের প্রতি ভরি স্বর্ণের বর্তমান বাজারমূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৮১৯ টাকা।

সোমবার সকাল ১০টা থেকে নতুন এই দর কার্যকর হয়েছে। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই সমন্বয় করা হয়েছে। স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। ২১ ক্যারেট ও ১৮ ক্যারেটসহ সব ধরনের স্বর্ণ ও রুপার দামেই পরিবর্তন আনা হয়েছে। এর আগে গত ১ এপ্রিল স্বর্ণের দাম রেকর্ড পরিমাণ বাড়িয়েছিল সংগঠনটি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাশিয়া ও ইরানের তেলের ওপর দেওয়া বিশেষ ছাড় প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র

টানা চার দফা বাড়ার পর কমলো স্বর্ণের দাম

আপডেট সময় : ১১:০৪:১০ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬