ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

শাহজালাল বিমানবন্দরে অননুমোদিত ড্রোন জব্দ

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি এলাকায় অনুমতি ছাড়া ওড়ানোর সময় একটি ড্রোন জব্দ করা হয়েছে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। শনিবার রাত পৌনে ১০টায় ড্রোনটি জব্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার সাফজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের খেলোয়াড়দের আগমন উপলক্ষে ভিআইপি পোল গেটের সামনে ভিডিও ধারণের সময় ড্রোনটি জব্দ করা হয়। বেবিচকের এক কর্মকর্তা জানান, ড্রোনটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের এবং এটি অনুমতি ছাড়াই ওড়ানো হচ্ছিল। জব্দ করা ড্রোনটি ‘ডিজিআই ম্যাভিক-৪ প্রো’ মডেলের।

প্রাথমিক অনুসন্ধানে বেবিচক জানতে পেরেছে যে, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) অনুমতি ছাড়াই বিমানবন্দর এলাকায় ড্রোনটি ওড়ানো হচ্ছিল, যা নিয়মের সম্পূর্ণ লঙ্ঘন। ‘ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন নীতিমালা ২০২০’ অনুযায়ী বিমানবন্দর এলাকা ‘রেড জোন’-এর অন্তর্ভুক্ত। এই ধরনের সংবেদনশীল এলাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিশেষ অনুমতি ছাড়া ড্রোন ওড়ানো কঠোরভাবে নিষিদ্ধ। বেবিচক বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এই ধরনের অননুমোদিত কার্যক্রমের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে। ভবিষ্যতে বিমানবন্দরসহ সংবেদনশীল এলাকায় ড্রোন ব্যবহারের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিধি-বিধান মেনে চলার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলা বাজারের হালখাতা: নতুন খাতা, পুরনো হিসাবের টানাপোড়েন

শাহজালাল বিমানবন্দরে অননুমোদিত ড্রোন জব্দ

আপডেট সময় : ০৭:১২:৩৭ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬