ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

ইরানের আকাশে মার্কিন বাহিনীর বিমান ও হেলিকপ্টার ভূপাতিত: তেহরানের দাবি

ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ইসফাহানে মার্কিন বাহিনীর একটি সি-১৩০ পরিবহন বিমান এবং দুটি ‘ব্ল্যাক হক’ হেলিকপ্টার ভূপাতিত করার দাবি করেছে তেহরান। নিখোঁজ ক্রুদের উদ্ধারের সময় এই ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এই ঘটনার একটি ছবি প্রকাশ করেছেন। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনেও বিমান ও হেলিকপ্টার ভূপাতিত করার ফুটেজ প্রচার করা হচ্ছে।

ইরানের সামরিক বাহিনীর ‘খাতাম আল-আম্বিয়া’ সদর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘নিখোঁজ ক্রুদের উদ্ধারে শত্রুপক্ষের বেপরোয়া ও শত্রুতামূলক অভিযানের সময় ইসফাহানের দক্ষিণে তাদের আক্রমণাত্মক বিমান আঘাত হেনে ধ্বংস করা হয়েছে।’ ইরান এই ঘটনাকে তাদের বড় ধরনের বিজয় হিসেবে তুলে ধরছে, কেননা যুক্তরাষ্ট্রের দাবি ছিল যে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার তেমন কোনো সক্ষমতা নেই। কিন্তু একের পর এক মার্কিন বিমান লক্ষ্যবস্তু করার মাধ্যমে ইরান সেই দাবিকে চ্যালেঞ্জ জানাচ্ছে।

এদিকে, ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার পর পরিস্থিতি এখন চরম উত্তপ্ত ও নাজুক হয়ে দাঁড়িয়েছে। আগামী কয়েক ঘণ্টা বা দিনের মধ্যে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোতে বড় ধরনের হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান চুক্তি হলে পাকিস্তানে যাওয়ার ইঙ্গিত ট্রাম্পের

ইরানের আকাশে মার্কিন বাহিনীর বিমান ও হেলিকপ্টার ভূপাতিত: তেহরানের দাবি

আপডেট সময় : ০৬:০১:০৩ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬