নিখোঁজ মার্কিন পাইলটকে উদ্ধারের জন্য যুক্তরাষ্ট্রের পরিচালিত একটি বিশেষ অভিযানকে ব্যর্থ বলে দাবি করেছে ইরান। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সাহসী অভিযানের সফলতার কথা জানিয়েছিলেন।
ট্রাম্পের এই দাবির পরপরই ইরান সরকার এবং দেশটির গণমাধ্যমগুলো এই অভিযানকে ব্যর্থ বলে উল্লেখ করে। ইরানের কেন্দ্রীয় সামরিক সদর দপ্তর খাতামুল আম্বিয়া মুখপাত্রের এক বিবৃতিতে জানানো হয়েছে যে, ভূপাতিত বিমানের পাইলটকে উদ্ধারে মার্কিন বাহিনী মরিয়া হয়ে চেষ্টা করলেও ইরানি বাহিনীর তৎপরতায় তা ব্যর্থ হয়েছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্র জানিয়েছে যে এই অভিযানের সময় মার্কিন ও ইরানি সেনাদের মধ্যে গোলাগুলি হয়েছে। ইরানের সামরিক বাহিনী দাবি করেছে, বিধ্বস্ত বিমানের পাইলটকে উদ্ধারের বিশেষ অভিযানের কথা প্রচার করে যুক্তরাষ্ট্র তাদের পরাজয় ঢাকার চেষ্টা করছে।
রিপোর্টারের নাম 























