ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

নীলফামারীতে হামের উপসর্গে নবজাতকের মৃত্যু, এলাকায় সংক্রমণ আতঙ্ক

নীলফামারীর ডিমলা উপজেলায় হামের লক্ষণ নিয়ে মাত্র ১১ দিন বয়সি এক নবজাতকের মৃত্যু হয়েছে। রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান। মৃত শিশু আফরিন জান্নাত ওই এলাকার শিক্ষক আবু বকর সিদ্দিকের কন্যা। এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম উদ্বেগ ও সংক্রমণ আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে হামের উপসর্গ নিয়ে শিশুটিকে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অধ্যাদেশ ও সংস্কার ইস্যুতে সরকারের ইউ-টার্ন

নীলফামারীতে হামের উপসর্গে নবজাতকের মৃত্যু, এলাকায় সংক্রমণ আতঙ্ক

আপডেট সময় : ০১:২২:০৮ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬