ঢাকা ১০:২১ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

হামের প্রাদুর্ভাব মোকাবিলায় দেশজুড়ে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু

দেশের ১৮টি জেলার ৩০টি নির্বাচিত উপজেলায় হামের ক্রমবর্ধমান প্রাদুর্ভাব মোকাবিলায় একটি বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। রোববার সকাল ৯টায় এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই বিশেষ উদ্যোগের আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের হামের টিকা প্রদান করা হবে।

শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত টানা তিন সপ্তাহ ধরে চলবে এই টিকাদান কার্যক্রম। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্ধারিত টিকাদান কেন্দ্রগুলোতে এই টিকা পাওয়া যাবে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২০ দিনে সারা দেশে হামের উপসর্গ নিয়ে প্রায় ছয় হাজার ৪৭৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে ৯৮ জনের মৃত্যু হয়েছে। শনিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন টিকাদান কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন এবং হাম আক্রান্তের সংখ্যা নিশ্চিত করেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, সংক্রমণের ‘হটস্পট’ হিসেবে বিবেচিত ৩০টি উপজেলা বিশেষজ্ঞ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আপাতত নির্বাচন করা হয়েছে। কর্মসূচির আওতায় ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের এই টিকা দেওয়া হবে। টিকা প্রদানের পাশাপাশি হামে আক্রান্ত শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুলও খাওয়ানো হবে।

রোববার সকাল ৮টায় ৩০টি উপজেলায় একযোগে এই জরুরি টিকাদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। স্বাস্থ্যমন্ত্রী ঢাকার নবাবগঞ্জে কর্মসূচির উদ্বোধন করেন। এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজার, স্বাস্থ্য প্রতিমন্ত্রী পাবনা সদর, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ঝালকাঠির নলছিটি এবং স্বাস্থ্য সচিব গাজীপুরে এ কর্মসূচির উদ্বোধন করেন।

যে ৩০টি উপজেলায় আজ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে সেগুলো হলো: বরগুনা সদর; বরিশালের মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ; ঝালকাঠির নলছিটি; চাঁদপুরের সদর ও হাইমচর; কক্সবাজারের মহেশখালী ও রামু; ঢাকার নবাবগঞ্জ; গাজীপুর সদর; শরীয়তপুরের জাজিরা; যশোরের সদর; মাদারীপুর সদর; মুন্সীগঞ্জের সদর, লৌহজং ও শ্রীনগর; ময়মনসিংহের সদর, ত্রিশাল ও ফুলপুর; নেত্রকোনার আটপাড়া; নাটোর সদর; নওগাঁর পোরশা; চাঁপাইনবাবগঞ্জের সদর, শিবগঞ্জ ও ভোলাহাট; পাবনার সদর, ঈশ্বরদী, আটঘরিয়া ও বেড়া; এবং রাজশাহীর গোদাগাড়ী।

স্বাস্থ্যমন্ত্রী পাঁচ বছরের কম বয়সী সকল শিশুকে নির্ধারিত টিকাদান কেন্দ্রে নিয়ে আসার জন্য অভিভাবকদের অনুরোধ করেছেন। তবে, যেসব শিশুর জ্বর আছে বা অসুস্থ রয়েছে, তাদের সুস্থ হওয়ার পর টিকা দেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পারমাণবিক ইস্যু অজুহাত, যুক্তরাষ্ট্রের বৃহত্তর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে ইরান

হামের প্রাদুর্ভাব মোকাবিলায় দেশজুড়ে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু

আপডেট সময় : ০৯:৫৩:০১ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬