ঢাকা ১১:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

পিরোজপুরে ৫৯ ব্যারেল চোরাই বিটুমিন উদ্ধার, ঠিকাদারসহ আটক

পিরোজপুরের জিয়ানগরে এক ঠিকাদার ব্যবসায়ীর জিম্মায় থাকা অবস্থায় ৫৯ ব্যারেল চোরাই বিটুমিন উদ্ধার করেছে ঝালকাঠী সদর ও ইন্দুরকানী থানা পুলিশ। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠী সদর থানার এসআই আসাদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল জিয়ানগরের সেউতিবাড়ীয়া এলাকায় অভিযান চালায়। এসময় মেসার্স পলাশ এন্টারপ্রাইজের ঠিকাদার শাকিল মাহমুদ পলাশ হাওলাদারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় এবং তার হেফাজত থেকে বিপুল পরিমাণ বিটুমিন উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ঝালকাঠী জেলা সদরের শ্যাডো কনস্ট্রাকশনের মালিক মেজবা উদ্দিন মিন্টল গত ২৭ ফেব্রুয়ারি চট্টগ্রামের রফিক এন্টারপ্রাইজ থেকে রাস্তার কাজের জন্য ২৫ ব্যারেল বিটুমিন ক্রয় করেছিলেন। গত ২ মার্চ ঝালকাঠী থেকে এই বিটুমিন চুরি হয়ে যায়। এ ঘটনায় ঠিকাদার মেজবা উদ্দিন বাদী হয়ে গত ৫ মার্চ ঝালকাঠী সদর থানায় একটি চুরি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আসাদুল ইসলাম সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চোরাই মালামাল পরিবহনে ব্যবহৃত ট্রাকটি শনাক্ত করেন এবং চালককে আটক করতে সক্ষম হন। চালকের দেওয়া তথ্যের ভিত্তিতেই শনিবার রাতে এই চোরাই বিটুমিন উদ্ধার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আসাদুল ইসলাম জানান, সিসিটিভি ফুটেজ থেকে শনাক্তকৃত ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতেই জিয়ানগরের সেউতিবাড়ীয়া গ্রাম থেকে মেসার্স পলাশ এন্টারপ্রাইজের ঠিকাদার শাকিল মাহমুদ পলাশ হাওলাদারের জিম্মা থেকে বিটুমিনগুলো উদ্ধার করা হয়েছে। আটক ঠিকাদার বিটুমিনের বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি।

তবে, মেসার্স পলাশ এন্টারপ্রাইজের ঠিকাদার শাকিল মাহমুদ পলাশ হাওলাদার দাবি করেছেন যে উদ্ধারকৃত ৫৯ ব্যারেল বিটুমিনের মধ্যে ৩৪ ব্যারেলের বৈধ কাগজপত্র তিনি দেখাতে পারবেন। বাকি ২৫ ব্যারেল বিটুমিন তার সাথে কে বা কারা রেখেছে সে বিষয়ে তিনি অবগত নন বলে জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুন্দরবন সীমান্তে বিএসএফের পুশইন প্রচেষ্টা ব্যর্থ, বিজিবির কড়া নজরদারি

পিরোজপুরে ৫৯ ব্যারেল চোরাই বিটুমিন উদ্ধার, ঠিকাদারসহ আটক

আপডেট সময় : ০২:৩৯:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬