ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

দুর্নীতি মামলায় বরখাস্ত ইসি কর্মকর্তা স্বেচ্ছায় অবসরে

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের নামে ঘুষ নেওয়ার দায়ে বরখাস্ত হওয়া টুঙ্গিপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হারুন অর রশিদ স্বেচ্ছায় অবসরের আবেদন করলে নির্বাচন কমিশন (ইসি) তা মঞ্জুর করেছে। এই ঘটনায় নির্বাচন কমিশনে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

ইসির দায়িত্বশীল কর্মকর্তারা জানান, গত ৩ মার্চ ইসি সচিব আখতার আহমেদ তাকে বরখাস্ত করেছিলেন। তবে, বরখাস্ত থাকাকালীন সময়েই হারুন অর রশিদের চাকরির মেয়াদ ৩০ বছর পূর্ণ হয়। এই সুযোগ কাজে লাগাতে তিনি স্বেচ্ছায় অবসরের আবেদন করেন, যা কমিশন কর্তৃক অনুমোদিত হয়েছে। এর ফলে তিনি বিধি মোতাবেক বকেয়াসহ বেতন-ভাতা পাবেন।

এ বিষয়ে জানতে চাইলে ইসি কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, তার চাকরির বয়স ৩০ বছর পূর্ণ হয়েছে এবং আরও তিন বছর চাকরি করার সুযোগ ছিল। যেহেতু তাকে দুর্নীতির ভুয়া অভিযোগে বরখাস্ত করা হয়েছিল, তাই তিনি আইনি লড়াইয়ে না গিয়ে স্বেচ্ছায় অবসরের সিদ্ধান্ত নিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পারমাণবিক ইস্যু অজুহাত, যুক্তরাষ্ট্রের বৃহত্তর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে ইরান

দুর্নীতি মামলায় বরখাস্ত ইসি কর্মকর্তা স্বেচ্ছায় অবসরে

আপডেট সময় : ১১:২৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬