ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

রাজধানীর ফুটপাত ও সড়ক দখলমুক্তকরণে ডিএমপির সাঁড়াশি অভিযান: জরিমানা ও গ্রেপ্তার

রাজধানীর সড়ক ও ফুটপাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং জনচলাচল নির্বিঘ্ন করতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ এক সমন্বিত ও কঠোর অভিযান পরিচালনা করেছে। শনিবার (৪ এপ্রিল) দিনব্যাপী এই বিশেষ অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, জরিমানা আদায় এবং দোষীদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই অভিযানে আইন অমান্যকারীদের কাছ থেকে মোট ৩ লাখ ৭০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং বিভিন্ন মেয়াদে ১৩ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

রাজধানীর আটটি ট্রাফিক বিভাগের অধীনে পরিচালিত এই অভিযানে বিভিন্ন জোনে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। পুরান ঢাকার কোতয়ালী ট্রাফিক জোনের নর্থ সাউথ রোড, বংশাল ও নয়াবাজার এলাকায় ৪টি প্রতিষ্ঠান ও একজনকে ৭ হাজার টাকা জরিমানা করা হয় এবং একজনকে গ্রেপ্তার করা হয়। যাত্রাবাড়ী জোনে ১৬ জন ব্যবসায়ীকে ৩১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

রমনা বিভাগে পান্থপথ থেকে গ্রীনরোড পর্যন্ত এলাকায় অবৈধ পার্কিংয়ের দায়ে ৩৫টি ভিডিও মামলা ও মোবাইল কোর্টের মাধ্যমে ৬২ হাজার টাকা জরিমানা এবং একজনকে গ্রেপ্তার করা হয়। মালিবাগ রেলগেট থেকে রামপুরা ব্রিজ পর্যন্ত এলাকায় ৩০টি দোকানে রেকর্ড ১ লাখ ৪৬ হাজার টাকা জরিমানা করা হয়। মিরপুর ট্রাফিক বিভাগ সনি স্কয়ার ঈদগামাঠ ও চিড়িয়াখানা রোডে ৪টি দোকানকে ৬৭ হাজার টাকা জরিমানা এবং একজনকে গ্রেপ্তার করে।

গুলশান বিভাগে মহাখালী কাঁচাবাজার সংলগ্ন এলাকায় ৯টি দোকানকে ৪৭ হাজার টাকা জরিমানা করা হয়। উত্তরা বিভাগে ফুটপাত দখল করা ৫০টি দোকানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়, যেখানে ১০ জনকে গ্রেপ্তার করা হয় এবং একজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি জানান, এই অভিযানের মূল উদ্দেশ্য হলো জনসাধারণের নির্বিঘ্নে চলাচল এবং পথচারীদের জন্য ফুটপাতের নিরাপত্তা নিশ্চিত করা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় মর্যাদায় লিজেন্ডারি সংগীতশিল্পী আশা ভোঁসলেকে শেষ বিদায়

রাজধানীর ফুটপাত ও সড়ক দখলমুক্তকরণে ডিএমপির সাঁড়াশি অভিযান: জরিমানা ও গ্রেপ্তার

আপডেট সময় : ১১:১৯:৩১ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬