ঢাকা ১২:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

বাস্তব সমস্যা সমাধানে প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) ব্যবহার জরুরি: ইউজিসি চেয়ারম্যান

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ দেশের সামাজিক সমস্যা সমাধানে গবেষণালব্ধ জ্ঞান ও প্রযুক্তির কার্যকর প্রয়োগের ওপর জোর দিয়েছেন। তিনি ভাষা, সংস্কৃতি, ধর্মীয় মূল্যবোধ এবং সামাজিক প্রেক্ষাপটকে গভীরভাবে অনুধাবন করতে সক্ষম এমন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) উন্নয়নের পরামর্শ দিয়েছেন।

বাংলাদেশ বিজ্ঞান একাডেমী আয়োজিত ৬ষ্ঠ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা এখন আর কল্পবিজ্ঞানের বিষয় নয়, বরং এটি স্বাস্থ্যসেবা, টেকসই উন্নয়ন এবং বৈজ্ঞানিক গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করছে। তবে জেনারেটিভ এআই-এর দ্রুত বিকাশ কর্মসংস্থান, নৈতিকতা ও ডেটা নিরাপত্তা সম্পর্কিত নতুন চ্যালেঞ্জও তৈরি করছে।

চেয়ারম্যান তরুণ বিজ্ঞানীদের দেশের ভবিষ্যৎ নির্মাতা হিসেবে উল্লেখ করে বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের বিশাল জনমিতিক সুবিধা (ডেমোগ্রাফিক ডিভিডেন্ড) বাংলাদেশের জন্য এক অপার সম্ভাবনা সৃষ্টি করেছে। এই তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে পারলে তারা দেশের উন্নয়ন ও উদ্ভাবনের প্রধান চালিকাশক্তি হয়ে উঠবে।

তিনি তরুণ বিজ্ঞানীদের তিনটি বিষয়ে গুরুত্বারোপ করেন: প্রথমত, কেবল তাত্ত্বিক গবেষণায় সীমাবদ্ধ না থেকে দেশের বাস্তব সমস্যার সমাধানে প্রযুক্তির প্রয়োগ করা, বিশেষ করে গ্রামীণ স্বাস্থ্যসেবা, কৃষি উন্নয়ন এবং গবেষণাভিত্তিক স্টার্টআপ খাতে। দ্বিতীয়ত, দেশের ভাষা, সংস্কৃতি ও সামাজিক প্রেক্ষাপট বিবেচনা করে প্রেক্ষিতভিত্তিক এআই উন্নয়ন করা। তৃতীয়ত, গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে ডেটা নিরাপত্তা, নৈতিকতা এবং নিরপেক্ষতা নিশ্চিত করা। তিনি উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য এআই-এর যৌক্তিক ব্যবহার এবং মানবিক সৃজনশীলতা বজায় রাখার ওপরও জোর দেন। ইউজিসি কৃত্রিম বুদ্ধিমত্তা-ভিত্তিক উদ্ভাবনের কেন্দ্র হিসেবে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গড়ে তুলতে গবেষণা ইকোসিস্টেমকে শক্তিশালী করার জন্য কাজ করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় মর্যাদায় লিজেন্ডারি সংগীতশিল্পী আশা ভোঁসলেকে শেষ বিদায়

বাস্তব সমস্যা সমাধানে প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) ব্যবহার জরুরি: ইউজিসি চেয়ারম্যান

আপডেট সময় : ০৪:৪৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬