দেশের ১৮টি জেলার ৩০টি নির্বাচিত উপজেলায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের হামের টিকা দেওয়ার বিশেষ কর্মসূচি শুরু হচ্ছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার সকাল ৯টা থেকে এই টিকাদান কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।
টিকাদান কর্মসূচির আওতায় থাকা জেলা ও উপজেলাগুলোর মধ্যে রয়েছে—বরগুনার সদর, বরিশালের মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ, চাঁদপুরের হাইমচর ও সদর, কক্সবাজারের মহেশখালী ও রামু এবং ঢাকার নবাবগঞ্জ। এছাড়া গাজীপুর সদর, যশোর সদর, ঝালকাঠির নলছিটি, মাদারীপুর সদর এবং মুন্সিগঞ্জের লৌহজং, সদর ও শ্রীনগর উপজেলাকেও এই কর্মসূচির অন্তর্ভুক্ত করা হয়েছে।
তালিকায় আরও রয়েছে ময়মনসিংহের ত্রিশাল, সদর ও ফুলপুর; নাটোর সদর, নেত্রকোণার আটপাড়া, নওগাঁর পোরশা, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, সদর ও ভোলাহাট। পাবনার ঈশ্বরদী, সদর, আটঘরিয়া ও বেড়া; রাজশাহীর গোদাগাড়ী এবং শরীয়তপুরের জাজিরা উপজেলায় এই টিকা প্রদান করা হবে। শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় এই কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 
























