ঢাকা ১১:০২ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে বিজিবির কঠোর নজরদারি

জ্বালানি তেলের অবৈধ মজুত ও পার্শ্ববর্তী দেশে পাচার রোধে লালমনিরহাটের সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিশেষ করে জেলার হাতীবান্ধা ও পাটগ্রাম সীমান্তে বিজিবির ৬১ ও ১৫ ব্যাটালিয়নের পক্ষ থেকে বিশেষ নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে। বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত সংলগ্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়েছে। এছাড়া স্থানীয় ফিলিং স্টেশন ও ডিলারদের তেল উত্তোলন ও বিক্রির কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সন্দেহভাজন যানবাহনে তল্লাশি এবং নিয়মিত টহল বাড়ানোর পাশাপাশি গোয়েন্দা তৎপরতাও বৃদ্ধি করা হয়েছে। তেল পাচারের সঙ্গে জড়িত সিন্ডিকেটগুলোকে চিহ্নিত করার কাজ চলছে।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে বিজিবি সবসময় আপসহীন। জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে এবং পাচার ঠেকাতে বিজিবি সদস্যরা দিনরাত কাজ করছেন। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় বাসিন্দাদের নিয়ে নিয়মিত সভা করা হচ্ছে যাতে কেউ এ ধরনের অবৈধ কাজে লিপ্ত না হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় মর্যাদায় লিজেন্ডারি সংগীতশিল্পী আশা ভোঁসলেকে শেষ বিদায়

জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে বিজিবির কঠোর নজরদারি

আপডেট সময় : ০২:২৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬