ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

সন্তানদের অবহেলায় অটোরিকশা চালক টুলি বেগমের পাশে তারেক রহমান

সন্তানদের অবহেলা সত্ত্বেও অটোরিকশা চালিয়ে জীবন-জীবিকার সংগ্রাম করা টুলি বেগমের মর্মস্পর্শী প্রতিবেদন গণমাধ্যমে প্রচারিত হওয়ার পর বিএনপি চেয়ারপারসন ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে। তিনি অবিলম্বে অসহায় টুলি বেগমের পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন।

শুক্রবার সন্ধ্যায় রাজশাহীর বড়গাছি মালপাড়া আশ্রয় কেন্দ্রসংলগ্ন এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে একটি প্রতিনিধিদল টুলি বেগমের সঙ্গে সাক্ষাৎ করতে যায়। নরসিংদী রায়পুরার সংসদ সদস্য ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের নেতৃত্বে এবং সংগঠনের সদস্য কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের উপস্থিতিতে প্রতিনিধিদলটি টুলি বেগমের পরিবারের সদস্যদের খোঁজখবর নেয়।

এ সময় প্রতিনিধিদলটি বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতা জ্ঞাপন করে। টুলি বেগমকে একটি নতুন অটোরিকশা উপহার দেওয়া হয় এবং তার চিকিৎসার জন্য সহায়তা প্রদান করা হয়। প্রতিনিধিদল তাকে আশ্বস্ত করে যে, তারা সবসময় তার পাশে থাকবে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, ফরহাদ আলী সজীব, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী, রাজশাহী সরকারি সিটি কলেজের সদস্যসচিব এমদাদুল হক লিমনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ইরানকে দমানোর সক্ষমতা নিয়ে ভুল ধারণা পোষণ করছে যুক্তরাষ্ট্র’

সন্তানদের অবহেলায় অটোরিকশা চালক টুলি বেগমের পাশে তারেক রহমান

আপডেট সময় : ০৪:৪৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬