চট্টগ্রাম বন্দরে ‘এমটি ইউয়ান জিং হে’ নামের একটি জাহাজ ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে এসে নোঙর করেছে। শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে জাহাজটি সিঙ্গাপুর থেকে এসে বন্দরের ডলফিন জেটিতে ভেড়ানো হয়।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্র জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি শুরুর পর চট্টগ্রাম বন্দরে আসা এটি নবম ডিজেলবাহী জাহাজ। এর মাধ্যমে দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। বিপিসির সহকারী ব্যবস্থাপক ফারজিন হাসান মৌমিতা বিষয়টি নিশ্চিত করে জানান, জাহাজটি গ্রহণ ও পরিদর্শনের জন্য দুপুর ২টায় সংশ্লিষ্ট কর্মকর্তারা বন্দরে উপস্থিত হন।
এদিকে, বন্দরের বহির্নোঙরে এলপিজি ও এলএনজি বহনকারী আরও দুটি বড় জাহাজ অবস্থান করছে, যা দেশের জ্বালানি সরবরাহব্যবস্থাকে আরও সহজ করবে বলে আশা করা হচ্ছে। বিপিসি সূত্রে আরও জানা গেছে, ইরান-ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধকালীন অস্থিরতার প্রেক্ষাপটে জ্বালানি সরবরাহে কোনো ঘাটতি না রাখতে বিকল্প উৎস থেকেও জ্বালানি আমদানির উদ্যোগ জোরদার করা হয়েছে। গত কয়েক দিন ধরে ধারাবাহিকভাবে চট্টগ্রাম বন্দরে জ্বালানি তেলবাহী জাহাজ ভিড়ছে এবং সরকার বিকল্প উৎস থেকে আমদানি বাড়িয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছে।
রিপোর্টারের নাম 

























