ঢাকা ১০:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

কর্ণফুলী নদীতে ভাসমান ট্যাংকার থেকে ৩৭ হাজার লিটার ডিজেল জব্দ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:১৭:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

চট্টগ্রামের সদরঘাট এলাকায় কর্ণফুলী নদীতে ভাসমান একটি ট্যাংকার থেকে প্রায় ৩৭ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী এবং কোস্ট গার্ডের একটি যৌথ দল এই বিশেষ অভিযান পরিচালনা করে।

বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সদরঘাট এলাকায় কর্ণফুলী নদীতে নোঙর করা ‘ওটি কোরবান আলী শাহ’ নামক একটি ট্যাংকারে বিপুল পরিমাণ ডিজেল অবৈধভাবে মজুত করা হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে এই জ্বালানি জব্দ করা হয়।

চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামীম জানিয়েছেন, নদীতে থাকা ট্যাংকারটি থেকে প্রায় ৩৭ হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়েছে। অবৈধ জ্বালানি মজুত ও সরবরাহ নিয়ন্ত্রণে চলমান কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়েছে। এই ঘটনায় জড়িত সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইতালির ইয়ানিক সিনার উইম্বলডনের শিরোপা ধরে রাখলেন

কর্ণফুলী নদীতে ভাসমান ট্যাংকার থেকে ৩৭ হাজার লিটার ডিজেল জব্দ

আপডেট সময় : ১০:১৭:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬