ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

যাত্রাবাড়ীতে চাঞ্চল্যকর হত্যা মামলার মূল আসামি গ্রেপ্তার, আর্থিক লেনদেন ছিল সূত্র

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:০১:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

রাজধানীর যাত্রাবাড়ীতে চাঞ্চল্যকর এক হত্যা মামলার মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে ডিএমপির যাত্রাবাড়ী থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. আব্দুল্লাহ রাজু (৪১)। বৃহস্পতিবার (আজ) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত নারী তার স্বামীর সঙ্গে যাত্রাবাড়ী থানার দক্ষিণ সায়েদাবাদ এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। গ্রেপ্তারকৃত আব্দুল্লাহ রাজুর সঙ্গে নিহতের পূর্ব পরিচয় ছিল এবং এই সুবাদেই তিনি প্রায়ই ভিকটিমের বাসায় যাতায়াত করতেন। তাদের মধ্যে সুসম্পর্ক থাকায় বিভিন্ন সময়ে টাকা লেনদেনও হতো। পরবর্তীতে এই আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধের জের ধরে তাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়, যা শেষ পর্যন্ত হত্যাকাণ্ডের রূপ নেয়।

ঘটনার দিন, সোমবার (৩০ মার্চ) বিকেল ৪টার দিকে রাজু নিহতের ভাড়া বাসায় যায়। বিকেল পৌনে ৬টার দিকে সে জরুরি কথা আছে বলে নিহতের বাসার ছাদে ডেকে নিয়ে যায়। সেখানে টাকা লেনদেন নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে, রাজু ধারালো অস্ত্র দিয়ে ওই নারীর শ্বাসনালিসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম করে এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সন্ধ্যা পৌনে ৭টার দিকে নিহতের শাশুড়ি তাকে রক্তাক্ত অবস্থায় ছাদের মেঝেতে পড়ে থাকতে দেখেন। তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছিল।

মামলার প্রেক্ষিতে যাত্রাবাড়ী থানা পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার আসামি মো. আব্দুল্লাহ রাজুকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এছাড়া, ঘটনাস্থল থেকে আসামির ফেলে যাওয়া একটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান যুদ্ধে মার্কিনদের সমর্থন হ্রাস: ট্রাম্পের জনপ্রিয়তাও তলানিতে

যাত্রাবাড়ীতে চাঞ্চল্যকর হত্যা মামলার মূল আসামি গ্রেপ্তার, আর্থিক লেনদেন ছিল সূত্র

আপডেট সময় : ১২:০১:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬