ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

চলন্ত ট্রেনের ছাদে দুই কিশোরকে মারধর করে টাকা ও মোবাইল ছিনতাই, ধাক্কা দিয়ে ফেলে দিল ছিনতাইকারীরা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:০০:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

রাজধানীর তেজগাঁও এলাকায় চলন্ত ট্রেনের ছাদে দুই কিশোরকে মারধর ও জিম্মি করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীরা মারধরের পর তাদের চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায়। আহত দুই কিশোর হলো—জম্মুন (১৬) ও তৌফিক (১৫)। তাদের বাড়ি নরসিংদীর বেলাবো উপজেলার বাড়িছড়া গ্রামে। ঢাকায় দিনমজুরির কাজের সন্ধানে এসে এই নৃশংস ছিনতাইয়ের শিকার হওয়ার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত অবস্থায় উদ্ধার করে রাত ৯টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন। আহত কিশোর তৌফিক জানায়, তারা কাজের সন্ধানে নরসিংদী রেল স্টেশন থেকে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ছাদে উঠে ঢাকায় আসছিল। পথিমধ্যে তেজগাঁও এলাকায় পৌঁছালে ৩-৪ জন ছিনতাইকারী ধারালো ছুরির ভয় দেখিয়ে তাদের জিম্মি করে। এরপর বেদম মারধর করে তাদের কাছে থাকা নগদ ৫-৭শ টাকা ও দুটি মোবাইল ফোন সেট কেড়ে নেয়। এক পর্যায়ে ছিনতাইকারীরা তাদের চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. সেলিম জানান, আহত অবস্থায় দুই কিশোরকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান যুদ্ধে মার্কিনদের সমর্থন হ্রাস: ট্রাম্পের জনপ্রিয়তাও তলানিতে

চলন্ত ট্রেনের ছাদে দুই কিশোরকে মারধর করে টাকা ও মোবাইল ছিনতাই, ধাক্কা দিয়ে ফেলে দিল ছিনতাইকারীরা

আপডেট সময় : ১২:০০:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬