ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

হাদি হত্যা ষড়যন্ত্র: সাবেক কাউন্সিলর বাপ্পীর পাসপোর্ট জব্দের নির্দেশ আদালতের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৪২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার পরিকল্পনাকারী হিসেবে গোয়েন্দা পুলিশের তদন্তে নাম আসা সাবেক কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পীর পাসপোর্ট জব্দের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২ এপ্রিল) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক মো. সোহেল রানা আদালতের কাছে এ আবেদন করেন।

আবেদনে বলা হয়, তাইজুল ইসলাম চৌধুরী (বাপ্পী) অবৈধভাবে ইটভাটা স্থাপন, দলিল দস্তাবেজ জালকরণ, প্রতারণা, জালিয়াতি এবং চাঁদাবাজির মাধ্যমে ২ কোটি ৫১ লাখ টাকা মানিলন্ডারিং সংক্রান্ত অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। অভিযুক্তের বিরুদ্ধে ২০১২ সালের মানিলন্ডারিং প্রতিরোধ আইনে পল্লবী থানায় গত ৫ মার্চ একটি মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় এজাহারনামীয় অভিযুক্ত ব্যক্তি বর্তমানে পলাতক রয়েছেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে অভিযুক্তের পাসপোর্ট ব্লক করা অত্যন্ত জরুরি।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করে বাপ্পীর পাসপোর্ট জব্দের আদেশ প্রদান করেন। এই আদেশ মামলার তদন্তে নতুন গতি আনবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি প্রচেষ্টায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

হাদি হত্যা ষড়যন্ত্র: সাবেক কাউন্সিলর বাপ্পীর পাসপোর্ট জব্দের নির্দেশ আদালতের

আপডেট সময় : ১০:৪২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬