ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

ফুটপাত উচ্ছেদে ডিএমপির অভিযান: ২.৬১ লাখ টাকা জরিমানা, ৫১ জনের কারাদণ্ড

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:২৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় সমন্বিত উচ্ছেদ অভিযান পরিচালনা করে দুই লক্ষ ৬১ হাজার টাকা জরিমানা এবং ৫১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছে। বৃহস্পতিবার দিনব্যাপী এই অভিযানে ফুটপাত ও সড়কের অবৈধ দখল উচ্ছেদ, জরিমানা আদায়, মালামাল জব্দ এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, গুলিস্তান ফুলবাড়িয়া ট্রাফিক জোনের ফুলবাড়িয়া এলাকায় অভিযানে আইন অমান্য করায় ১৩ জন ব্যবসায়ীকে মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয়। যাত্রাবাড়ী জোনে যাত্রাবাড়ী মোড় থেকে সাইনবোর্ড এলাকায় বিশেষ অভিযানকালে রাস্তার পাশে অবৈধভাবে স্থাপিত দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয় এবং ১৩ জন ব্যবসায়ীকে মোট ২২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

শাহবাগ জোনে ঢাকা মেডিকেল, নিমতলী, বঙ্গবাজার হয়ে গোলাপশাহ মাজার ক্রসিং এলাকা পর্যন্ত ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালানো হয়। এতে অবৈধভাবে পার্কিং করা বাইকের বিরুদ্ধে ৫৬টি ভিডিও মামলা ও ১২টি তাৎক্ষণিক মামলা দায়ের করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে ২২ হাজার ৫০০ টাকা জরিমানা এবং প্রায় চার পিকআপ সমপরিমাণ মালামাল জব্দ করা হয়েছে। এছাড়া, পল্লবী জোনে মিরপুর ১০ থেকে মিরপুর ১২ এলাকায় পরিচালিত অভিযানে ১৬টি মামলায় ৫৫ হাজার টাকা জরিমানা আদায় এবং রাস্তা দখলমুক্ত করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান যুদ্ধে মার্কিনদের সমর্থন হ্রাস: ট্রাম্পের জনপ্রিয়তাও তলানিতে

ফুটপাত উচ্ছেদে ডিএমপির অভিযান: ২.৬১ লাখ টাকা জরিমানা, ৫১ জনের কারাদণ্ড

আপডেট সময় : ০৮:২৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬