ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী পদে ড. শাকিল ও সাইয়েদের নিয়োগ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:২৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী হিসেবে দুজনকে নিয়োগ দিয়েছে সরকার। আন্তর্জাতিক গবেষক ড. মো. শাকিরুল ইসলাম খান শাকিলকে এশিয়া প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক এবং মো. সাইয়েদ বিন আব্দুল্লাহকে যুব কর্মসংস্থান বিষয়ক বিশেষ সহকারী হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ড. মো. শাকিরুল ইসলাম খান তার এই দায়িত্ব গ্রহণের পূর্বে অন্যান্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক ত্যাগ করবেন। তার নিয়োগ প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) বহাল থাকবে।

উপসচিব মো. গোলাম রব্বানীর স্বাক্ষরিত অন্য প্রজ্ঞাপনে মো. সাইয়েদ বিন আব্দুল্লাহর নিয়োগের শর্তাবলী উল্লেখ করা হয়েছে। তিনি অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (যুব কর্মসংস্থান বিষয়ক) পদে গ্রেড-২ পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন। এ নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও আদেশে উল্লেখ করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে কৃষিজমি ধ্বংস করে অপরিকল্পিত পাথর উত্তোলন, উদ্বেগ পরিবেশবাদীদের

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী পদে ড. শাকিল ও সাইয়েদের নিয়োগ

আপডেট সময় : ০৭:২৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬