ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার হওয়া মর্টারের শেল নিষ্ক্রিয় করলো বোমা ডিসপোজাল ইউনিট

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:১৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার নাটাই দক্ষিণ ইউনিয়নের বড়হরণ গ্রাম থেকে উদ্ধার হওয়া একটি অবিস্ফোরিত মর্টারের শেল সফলভাবে নিষ্ক্রিয় করেছে পুলিশের বোমা ডিসপোজাল ইউনিট। বৃহস্পতিবার দুপুরে বড় হরণ গ্রামের নোয়াগাঁও কবরস্থানের পার্শ্ববর্তী পুকুর পাড়ে এটি নিষ্ক্রিয় করা হয়, যার ফলে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

এর আগে গত রোববার বড় হরণ গ্রামের ভাষাসৈনিক ফরিদ উদ্দিন আহমেদের বাড়িতে পুকুর খননের কাজ করার সময় শ্রমিকরা কোদাল দিয়ে মাটি কাটার সময় হঠাৎ করেই এই মর্টার শেলটি দেখতে পান। এরপর স্থানীয়দের মাধ্যমে পুলিশকে জানানো হয় এবং গত চারদিন ধরে মর্টার শেলটি পুলিশের কঠোর নিরাপত্তা বেষ্টনিতে রাখা হয়েছিল।

উদ্ধার অভিযান শেষে পুলিশের বোমা ডিসপোজাল ইউনিটের পরিদর্শক মো. মোদাচ্ছের কায়সার জানান, পুলিশ সদর দপ্তরের মাধ্যমে খবর পেয়ে ঢাকা থেকে চার সদস্যের একটি দল ব্রাহ্মণবাড়িয়ায় আসে। তারা অত্যন্ত সতর্কতার সাথে সব ধরনের নিরাপত্তা নির্দেশনা মেনে মর্টার শেলটি নিষ্ক্রিয় করেন।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে স্বাধীনতা যুদ্ধের সময় এটি ছোঁড়া হয়েছিল এবং কোনো কারণে অবিস্ফোরিত অবস্থায় মাটিতে চাপা পড়েছিল। বর্তমানে কোনো ধরনের ঝুঁকি নেই এবং এলাকা সম্পূর্ণ নিরাপদ।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম জানিয়েছেন, মর্টার শেলটি পাওয়ার পর থেকেই পুলিশ এটিকে নিরাপত্তার বেষ্টনিতে রেখেছিল। পুলিশের বোমা ডিসপোজাল ইউনিট এসে এটিকে নিষ্ক্রিয় করার পর এলাকার মানুষের মধ্যে আতঙ্ক দূর হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চুক্তি লঙ্ঘনের অভিযোগে তামান্না ভাটিয়ার কোটি টাকার দাবি খারিজ

ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার হওয়া মর্টারের শেল নিষ্ক্রিয় করলো বোমা ডিসপোজাল ইউনিট

আপডেট সময় : ০৭:১৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬