ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ১৭ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:০৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ তাদের রাজস্ব খাতভুক্ত মোট ১৭টি পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৯ থেকে ২০ গ্রেডের মোট ১১ ক্যাটাগরির পদে এই নিয়োগ দেওয়া হবে, যা দেশের অবকাঠামো উন্নয়নে ভূমিকা রাখবে।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, পদগুলোর মধ্যে রয়েছে প্রটোকল-কাম-পাবলিক রিলেসন্স অফিসার (গ্রেড-৯), এস্টিমেটর/সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (অটো) (গ্রেড-১০), উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল) (গ্রেড-১০), কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩), ক্যাশিয়ার (গ্রেড-১৪), ডাটা এন্ট্রি অপারেটর (গ্রেড-১৬), অফিস সহকারী কাম–কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬), সার্ভেয়ার (গ্রেড-১৬), ক্যাশ পিয়ন (গ্রেড-১৮) এবং অফিস সহায়ক (গ্রেড-২০)।

আগ্রহী প্রার্থীরা ২ এপ্রিল ২০২৬ তারিখ সকাল ৯টা থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৩০ এপ্রিল ২০২৬, বিকাল ৫টা। আবেদনের জন্য প্রার্থীর বয়স ২ এপ্রিল ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বিস্তারিত তথ্যের জন্য কর্তৃপক্ষ প্রকাশিত পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পারমাণবিক ইস্যু অজুহাত, যুক্তরাষ্ট্রের বৃহত্তর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে ইরান

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ১৭ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

আপডেট সময় : ০৬:০৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬