দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা বিধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী কারা অধিদপ্তর তাদের রাজস্ব খাতভুক্ত শূন্য পদে (ইউনিফর্ম) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট ৪৭২টি পদে ‘কারারক্ষী’ ও ‘মহিলা কারারক্ষী’ পদে সরাসরি জনবল নিয়োগ দেওয়া হবে। যোগ্যতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকেরা এই পদগুলোর জন্য আবেদন করতে পারবেন।
কারারক্ষী পদের জন্য বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে ৯,০০০-২১,৮০০ টাকা (জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী)। এই পদে আবেদনের জন্য প্রার্থীকে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পুরুষ প্রার্থীর ক্ষেত্রে ন্যূনতম শারীরিক উচ্চতা ১.৬৭ মিটার (৫ ফুট ৬ ইঞ্চি) হতে হবে।
মহিলা কারারক্ষী পদের জন্যও একই বেতন স্কেল প্রযোজ্য এবং শিক্ষাগত যোগ্যতা হিসেবে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। মহিলা প্রার্থীর ক্ষেত্রে ন্যূনতম শারীরিক উচ্চতা ১.৫৭ মিটার (৫ ফুট ২ ইঞ্চি) হতে হবে।
আবেদনকারীদের বয়স ১ এপ্রিল ২০২৬ তারিখে ১৮ থেকে ২১ বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। বয়সের প্রমাণক হিসেবে জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ (জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন আবেদনের কপি/স্লিপ বাধ্যতামূলক) থাকতে হবে।
আগ্রহী প্রার্থীরা ৯ এপ্রিল ২০২৬, সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ৩০ এপ্রিল ২০২৬, বিকেল ৫টা। আবেদন ফি বাবদ ৫০ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা অনধিক ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে জমা দিতে হবে।
প্রাথমিক শারীরিক যোগ্যতা যাচাইসহ দক্ষতা পরীক্ষা, লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান যোগ্য প্রার্থীদের পরবর্তী সময়ে এসএমএসের মাধ্যমে জানানো হবে। এ ছাড়া, এ-সংক্রান্ত সব তথ্য কারা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
রিপোর্টারের নাম 

























