বাংলাদেশ কারা অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত শূন্য পদে (ইউনিফর্ম) জনবল নিয়োগের জন্য সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে কারা অধিদপ্তর কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদে মোট ৪৭২ জন নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্য বাংলাদেশি নাগরিকেরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: কারারক্ষী ও মহিলা কারারক্ষী।
বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৯,০০০–২১,৮০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমান পাস হতে হবে।
শারীরিক যোগ্যতা: কারারক্ষী (পুরুষ) পদের জন্য উচ্চতা কমপক্ষে ১.৬৭ মিটার (৫ ফুট ৬ ইঞ্চি) এবং মহিলা কারারক্ষী পদের জন্য উচ্চতা কমপক্ষে ১.৫৭ মিটার (৫ ফুট ২ ইঞ্চি) হতে হবে। উভয় পদের জন্যই জাতীয় পরিচয়পত্র বা আবেদন স্লিপ থাকা আবশ্যক।
বয়সসীমা: ১ এপ্রিল, ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ২১ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে এবং বাংলাদেশের নাগরিক হতে হবে। সরকারি বা আধা সরকারি চাকরিজীবীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
নিয়োগসংক্রান্ত সব আপডেট কারা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। প্রার্থীদের ধাপে ধাপে নির্বাচিত করা হবে। প্রাথমিক ধাপে শারীরিক যোগ্যতা যাচাই করা হবে। এরপর দক্ষতা পরীক্ষা (দৌড়, পুশআপ, হাইজাম্প, লংজাম্প, রোপ ক্লাইম্বিং) নেওয়া হবে। প্রতিটি ধাপে উত্তীর্ণ প্রার্থীরাই কেবল পরবর্তী ধাপে অংশ নিতে পারবেন।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন শুরু হবে ৯ এপ্রিল ২০২৬, সকাল ১০টা থেকে এবং আবেদন শেষ হবে ৩০ এপ্রিল ২০২৬, বিকেল ৫টায়। আবেদন ফি বাবদ ৫০ টাকা এবং ৬ টাকা সার্ভিস চার্জসহ মোট ৫৬ টাকা টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে ৭২ ঘণ্টার মধ্যে পরিশোধ করতে হবে। পরীক্ষার তারিখ, সময় ও স্থান যোগ্য প্রার্থীদের এসএমএসের মাধ্যমে জানানো হবে। এছাড়া সব তথ্য কারা অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে।
রিপোর্টারের নাম 

























