ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

লক্ষ্মীপুরে ইটভাটায় মর্মান্তিক দুর্ঘটনা: বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৪৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরে কাজের ফাঁকে বিশ্রাম নেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুবেল হোসেন (৩০) ও মো. আলাউদ্দিন (৩৫) নামের দুই ইটভাটা শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের সূতারগোপ্টা এলাকার এনবিসি ইটভাটায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত রুবেল সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরভূতা গ্রামের মো. সেলিমের ছেলে এবং আলা উদ্দিন একই এলাকার তাজল ইসলামের ছেলে। তারা দুজনেই ওই ইটভাটায় দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শী ও ইটভাটার অন্য শ্রমিকরা জানান, ইটভাটায় একটি পরিত্যক্ত টিনের ঘর রয়েছে। ধারণা করা হচ্ছে, সম্প্রতি ঝড়ে বিদ্যুতের তার ছিঁড়ে গিয়ে ওই ঘরটি বিদ্যুতায়িত হয়েছিল। ঘটনার সময় রুবেল ও আলাউদ্দিন কাজের ফাঁকে জিরানোর জন্য ঘরটির বিপরীত পাশে ছায়াতে গিয়ে বসেন। ঘামে ভেজা শরীর নিয়ে একজন ওই ঘরের সঙ্গে হেলান দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে অন্যজনও বিদ্যুতায়িত হন। পরে অন্য শ্রমিকরা তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. দোলন আক্তার দুই শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসপাতালে আনার আগেই ওই দুই শ্রমিকের মৃত্যু হয়েছিল এবং তাদের মরদেহ বর্তমানে হাসপাতালেই রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পুনরায় সরকারি ছুটি ঘোষিত হলো ৭ নভেম্বর: মন্ত্রিসভার বড় সিদ্ধান্ত

লক্ষ্মীপুরে ইটভাটায় মর্মান্তিক দুর্ঘটনা: বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু

আপডেট সময় : ০৪:৪৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬