ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

বাংলাদেশ ব্যাংকে ১০৮ সহকারী পরিচালক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৪৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

দেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকে ‘সহকারী পরিচালক (সাধারণ)’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই পদে মোট ১০৮ জনকে নিয়োগ দেওয়া হবে বলে জানানো হয়েছে, তবে ব্যাংকের প্রয়োজন অনুযায়ী এই পদসংখ্যা কম বা বেশি হতে পারে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ মার্চ থেকে অনলাইনে আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে, স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদী স্নাতক (সম্মান) অথবা স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। তবে এসএসসি থেকে শুরু করে পরবর্তী সব স্তরের পরীক্ষাগুলোর মধ্যে অন্তত দুটিতে প্রথম বিভাগ বা সমমানের জিপিএ থাকা আবশ্যক। কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে না।

আবেদনকারীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে (জন্মতারিখ ২ ডিসেম্বর ১৯৯৩ থেকে ২৮ এপ্রিল ২০০৫-এর মধ্যে)। নির্বাচিত প্রার্থীদের জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী নবম গ্রেডে (২২,০০০-৫৩,০৬০ টাকা) বেতন এবং নিয়মানুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদন শুরু হবে ৩০ মার্চ ২০২৬ তারিখে এবং শেষ হবে ২৭ এপ্রিল ২০২৬ তারিখে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ও শর্তাবলি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে পাওয়া যাবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পারমাণবিক ইস্যু অজুহাত, যুক্তরাষ্ট্রের বৃহত্তর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে ইরান

বাংলাদেশ ব্যাংকে ১০৮ সহকারী পরিচালক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

আপডেট সময় : ০৪:৪৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬