ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

তেলের অভাবে ভ্যানে চড়ে পাম্পে মোটরসাইকেল! মুন্সীগঞ্জে বিরল দৃশ্য

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৫৭:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে জ্বালানি তেল সংকটের এক অভাবনীয় চিত্র ফুটে উঠেছে। তেলের অভাবে সড়কে চলতে না পেরে নিজের মোটরসাইকেলটি ভ্যানে করে পাম্পে নিয়ে এসেছেন এক যুবক। বুধবার বিকেলে উপজেলার সোনারং এলাকার একটি ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে, যা উপস্থিত সবার মধ্যে কৌতূহল ও বিস্ময় সৃষ্টি করে।

জানা গেছে, মুন্সীগঞ্জ সদরের বাসিন্দা ইমরান হোসেন জরুরি কাজে বের হয়ে মাঝপথে জ্বালানি সংকটে পড়েন। আশেপাশে কোথাও তেল না পেয়ে প্রায় ১০ কিলোমিটার দূরে ভ্যানে করে বাইকটি পাম্পে নিয়ে আসেন। তবে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর তার সিরিয়াল আসার ঠিক আগেই পাম্পের তেল শেষ হয়ে যায়। পরে পুলিশের সহায়তায় বিশেষ ব্যবস্থায় তিনি সামান্য কিছু তেল সংগ্রহ করতে সক্ষম হন।

পাম্প কর্তৃপক্ষ জানিয়েছে, দীর্ঘ এক সপ্তাহ বন্ধ থাকার পর সরবরাহ শুরু হলেও চাহিদার তুলনায় তা অত্যন্ত নগণ্য। ফলে প্রতিটি মোটরসাইকেলের জন্য তেলের পরিমাণ নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। সরকারিভাবে সংকটের কথা অস্বীকার করা হলেও মাঠপর্যায়ে সরবরাহ ঘাটতি সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে ফেলেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভূমধ্যসাগরে মৃত্যুঝুঁকি ও লিবিয়ার ‘গেম ঘরে’ বন্দি বাংলাদেশিরা

তেলের অভাবে ভ্যানে চড়ে পাম্পে মোটরসাইকেল! মুন্সীগঞ্জে বিরল দৃশ্য

আপডেট সময় : ১০:৫৭:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬