ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

লক্ষ্মীপুরে জ্বালানি তেলের অতিরিক্ত দামের প্রতিবাদ করায় দুই ছাত্রদল নেতাকে পিটিয়ে জখম

লক্ষ্মীপুরে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রির প্রতিবাদ করায় হামলার শিকার হয়েছেন ছাত্রদলের দুই নেতা। বুধবার বিকেলে সদর উপজেলার দালাল বাজার এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা বর্তমানে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহতরা হলেন দালাল বাজার ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক ইমন এবং উত্তর হামছাদি ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব আল-আমীন হোসেন রুদ্র। ইমন জানান, দালাল বাজারের তোফায়েলের দোকানে পেট্রোল কিনতে গিয়ে দেখেন প্রতি লিটার ১৩০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে, যা সরকারি দরের চেয়ে অনেক বেশি। এর প্রতিবাদ করলে দোকানদারের ছেলে জিহাদ ও তার সহযোগীরা তার ওপর হামলা চালায়। পরে রুদ্র তাকে উদ্ধার করতে এলে তাকেও মারধর করা হয় এবং তাদের দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

তবে অভিযুক্ত ব্যবসায়ীর পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। দোকানদারের ছেলে জিহাদের দাবি, তারা নিয়ম মেনেই তেল বিক্রি করছিলেন এবং ওই শিক্ষার্থী এসে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন।

দালাল বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম জানান, ঘটনার সময় এক যুবককে ধাওয়া করার খবর পেয়ে তিনি গ্রাম পুলিশ পাঠিয়ে তাকে উদ্ধার করার ব্যবস্থা করেন। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং ভুক্তভোগীরা আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে মা-মেয়ের গণধর্ষণ: উদ্বেগ প্রকাশ আসকের

লক্ষ্মীপুরে জ্বালানি তেলের অতিরিক্ত দামের প্রতিবাদ করায় দুই ছাত্রদল নেতাকে পিটিয়ে জখম

আপডেট সময় : ১১:২৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬