আওয়ামী লীগ সরকারের টানা শাসনামলে বাংলাদেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার করা হয়েছে বলে তথ্য পাওয়া গেছে। বিপুল পরিমাণ এই অর্থ পুনরায় দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে বর্তমান প্রশাসন।
পাচার হওয়া এই অর্থ পুনরুদ্ধারে ইতোমধ্যে বিশ্বের অন্তত সাতটি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সরকারের উচ্চপর্যায়ের একটি সূত্র জানিয়েছে, আন্তর্জাতিক আইনি জটিলতা কাটিয়ে দ্রুততম সময়ে এই অর্থ ফেরত আনতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
রিপোর্টারের নাম 



















