ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

বিগ ব্যাশে হোবার্ট হারিকেনসের সেরা খেলোয়াড় নির্বাচিত বাংলাদেশের রিশাদ হোসেন

অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশে বাংলাদেশের তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছেন। হোবার্ট হারিকেনসের হয়ে খেলা এই ক্রিকেটারকে মৌসুমের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত করেছে ক্রিকেট তাসমানিয়া। ক্রিকেট তাসমানিয়ার বার্ষিক অ্যাওয়ার্ড নাইটে এই ঘোষণা দেওয়া হয়।

এটি রিশাদের বিগ ব্যাশে প্রথম মৌসুম ছিল এবং বল হাতে তিনি দলের জার্সি গায়ে সর্বোচ্চ ১৫ উইকেট শিকার করেন। টুর্নামেন্টের অন্য কোনো স্পিনার তার চেয়ে বেশি উইকেট নিতে পারেননি। তার ইকোনমি রেট ছিল মাত্র ৭.৮২, যা তাকে একজন মিতব্যয়ী বোলার হিসেবে প্রমাণ করেছে।

সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে রিশাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ব্যাটসম্যান নিখিল চৌধুরী, পেসার নাথান এলিস ও ক্রিস জর্ডান। নিখিল চৌধুরী টুর্নামেন্টে ৩০৭ রান সংগ্রহ করেন, এলিস ১৪ উইকেট এবং জর্ডান ৭ উইকেট লাভ করেন। তবে, রিশাদের ধারাবাহিক পারফরম্যান্স তাকে এই সম্মানজনক পুরস্কার এনে দিয়েছে।

নারী বিভাগে, হোবার্টের ড্যানি ওয়াইট হজকে সেরা খেলোয়াড় নির্বাচিত করা হয়েছে। তিনি বিগ ব্যাশে ৪৩২ রান করে দলকে প্রথমবার শিরোপা জেতাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ক্রিকেট তাসমানিয়া প্রতি বছর বিভিন্ন ক্যাটাগরিতে এই পুরস্কার দিয়ে থাকে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে মা-মেয়ের গণধর্ষণ: উদ্বেগ প্রকাশ আসকের

বিগ ব্যাশে হোবার্ট হারিকেনসের সেরা খেলোয়াড় নির্বাচিত বাংলাদেশের রিশাদ হোসেন

আপডেট সময় : ১১:২৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬