ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-২ আসনের ফলাফল নিয়ে কারচুপির অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট সব ব্যালট পেপার ও নথিপত্র নির্বাচন কমিশনের (ইসি) হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বুধবার বিচারপতি মোহাম্মদ আলীর একক হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেনের করা মামলা শুনানির জন্য গ্রহণ করে এই আদেশ দেওয়া হয় এবং ওই আসনের অন্যান্য প্রার্থীদের নোটিশ জারি করা হয়েছে।
আদালতের আদেশে বলা হয়েছে, বাগেরহাট-২ আসনের সকল ব্যালট পেপার, ফলাফলের শিটসহ সংশ্লিষ্ট নির্বাচনি নথিপত্র ইসির হেফাজতে সংরক্ষণ করতে হবে। মামলার নথি অনুযায়ী, আসনটিতে জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী শেখ মনজুরুল হক (রাহাদ) এক লাখ ১৭ হাজার ৭০৯ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী শেখ মোহাম্মদ জাকির হোসেন পান ৬৬ হাজার ৪০৯ ভোট। ফলাফল ঘোষণার পর ভোট গণনায় কারচুপিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে জাকির হোসেন হাইকোর্টে আবেদন করেন, যার প্রেক্ষিতে আদালত এই নির্দেশনা প্রদান করেছে।
রিপোর্টারের নাম 



















