ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর উষ্ণ অভিনন্দন

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উন্নীত হওয়ায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। নেপালের বিপক্ষে সেমিফাইনালে দলের লড়াই এবং মাত্র ১০ মিনিটে মানিকের করা জয়সূচক গোলের প্রশংসা করেন তিনি। প্রতিমন্ত্রী অভিমত ব্যক্ত করেন যে, মাঠের এই দুর্দান্ত পারফরম্যান্স পুরো জাতিকে গর্বিত করেছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, বিদেশের মাটিতে বাংলাদেশের যুবাদের এই শৃঙ্খলা এবং জয়ের তীব্র আকাঙ্ক্ষা দেশের ফুটবলের উজ্জ্বল ভবিষ্যতের ইঙ্গিত দেয়। তিনি আশা প্রকাশ করেন যে, খেলোয়াড়রা জয়ের এই ধারা অব্যাহত রেখে আন্তর্জাতিক অঙ্গনে দেশের সম্মান আরও বৃদ্ধি করবে। চূড়ান্ত লড়াইয়ে জয়ের ব্যাপারে গভীর আত্মবিশ্বাস ব্যক্ত করে প্রতিমন্ত্রী বলেন, তিনি বিশ্বাস করেন যে আমাদের ফুটবলাররা শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করে শিরোপা নিয়েই দেশে ফিরবে। তিনি ফাইনাল ম্যাচে খেলোয়াড়দের সাফল্যের জন্য দেশবাসীর দোয়া ও শুভকামনা প্রত্যাশা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে মা-মেয়ের গণধর্ষণ: উদ্বেগ প্রকাশ আসকের

সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর উষ্ণ অভিনন্দন

আপডেট সময় : ১১:২৪:০৩ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬